মোঃ নাঈম ইসলাস, নাটোর প্রতিনিধিঃ
“তোমার আমার বাংলাদেশে, ভোট দেব মিলেমিশে” এই স্লোগানকে সামনে রেখে আজ (০২ মার্চ) রবিবার সকাল ১০ টায় গুরুদাসপুর উপজেলা প্রশাসন নির্বাচন অফিসের উদ্যোগে ৭ম জাতীয় ভোটার দিবস ২০২৫ উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উক্ত র্যালিটি গুরুদাসপুর উপজেলা প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে।
র্যালিতে উপস্থিত ছিলেন, গুরুদাসপুর উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা আফরোজ।
আরও উপস্থিত ছিলেন, মোঃ আসাদুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি), আবুল কালাম আজাদ, নির্বাচন কর্মকর্তা, গুরুদাসপুর উপজেলা, গোলাম সারওয়ার হোসেন, অফিসার ইনচার্জ, সেলিম আক্তার, মাধ্যমিক শিক্ষা অফিসার, গুরুদাসপুর উপজেলা, শফিকুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা, গুরুদাসপুর উপজেলা, আমিনুল ইসলা, দুর্যোগ ব্যবস্থাপনা, হারুনুর রশিদ, কৃষি কর্মকর্তা গুরুদাসপুর উপজেলা, প্রমুখ সহ উপজেলা কর্মকর্তা, নির্বাচনী কর্মকর্তাগণ, শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে একটি আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন গুরুদাসপুর উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা আফরোজ।
তিনি তার বক্তব্যে ভোটারদের অধিকার ও দায়িত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এবং সবাইকে ভোটের গুরুত্ব উপলব্ধি করে জাতীয় নির্বাচনসহ স্থানীয় নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানান।
এছাড়া, নির্বাচনী সহায়ক কার্যক্রম সম্পর্কে অংশগ্রহণকারীদের সচেতন করা হয় এবং নতুন ভোটারদের নিবন্ধন ও সচেতনতা বৃদ্ধির জন্য নানা উদ্যোগ গ্রহণের প্রতি গুরুত্ব দেওয়া হয়।
৭ম জাতীয় ভোটার দিবসের এই আয়োজনের মাধ্যমে গুরুদাসপুরে ভোটারের সচেতনতা বাড়ানো ও জাতীয় নির্বাচন এবং গণতন্ত্রের প্রতি সাধারণ মানুষের আগ্রহ আরও বাড়ানোর লক্ষ্যে গুরুত্ব প্রদান করা হয়।