৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

হোসেনপুরে স্মার্ট কার্ডে টিসিবির পণ্য বিক্রি 

শাহজাহান সাজু, কিশোরগঞ্জ প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের হোসেনপুরে স্মার্ট কার্ডধারীদের মাঝে টিসিবির পণ্য বিক্রি করা হয়েছে। রবিবার (২ মার্চ) উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের দায়িত্ব প্রাপ্ত টিসিবির ডিলার হাজী ট্রেডার্স প্রতি স্মার্ট কার্ডধারী ব্যক্তিদের মাঝে সরকার নির্ধারিত ন্যায্য মূল্যে দুই লিটার সয়াবিন তেল ২০০  টাকা, দুই কেজি মসুর ডাল ১২০ টাকা, এক কেজি চিনি ৭০ টাকা, পাঁচ কেজি চাল ১৫০ টাকা দরে বিক্রি করেছে।

চারটি পণ্যের প্যাকেজ মূল্য ৫৪০ টাকা। এর আগে আরোও দুইদিন পণ্য বিক্রি করা হয়। হোসেনপুর উপজেলার একটি পৌরসভা ও ছয়টি ইউনিয়নে দায়িত্বপ্রাপ্ত টিসিবির ডিলাররা এসব পণ্য বিক্রি করেছে। গোবিন্দপুর ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত টিসিবির ডিলার হাজী ট্রেডার্স এর স্বত্বাধিকারী আলী হায়দার জানান, অনলাইনের মাধ্যমে একটি টিসিবির কার্ডধারী ব্যক্তিদের কাছে টিসিবির পণ্য বিক্রি করা হয়েছে। যে সকল স্মার্ট কার্ড অনলাইন একটিভ করা হয়নি সেগুলি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায়  বিতরণ করা হয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top