৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

নাটোরে পুকুর লিজের টাকা নিয়ে বিরোধ, বড় ভাইয়ের হামলায় ছোট ভাই আহত

মোহাম্মদ মোসলেম উদ্দিন, নাটোর প্রতিনিধিঃ

নাটোরের গুরুদাসপুরে পুকুর লিজের টাকা চাওয়াকে কেন্দ্র করে ছোট ভাই রফিকুল ইসলামকে কুপিয়ে জখম করেছে বড় ভাই আব্দুস সালাম ও তার দুই ছেলে।

রোববার (২ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলার বিয়াঘাট গ্রামে এ ঘটনা ঘটে। আহত রফিকুল ইসলামকে গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ঘটনার বিবরণ

আহতের ছেলে কাওছার আহমেদ শুভ গুরুদাসপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, বিয়াঘাট মৌজায় যৌথ সম্পত্তির ওপর রফিকুল ইসলাম ও আব্দুস সালামের একটি পুকুর রয়েছে।

রোববার সকালে রফিকুল তার অংশের পুকুর লিজের টাকা চাইলে আব্দুস সালাম টালবাহানা শুরু করেন। এরপর দুই ভাইয়ের মধ্যে বাকবিতণ্ডা ও গালিগালাজ শুরু হয়। একপর্যায়ে সালাম (৬৬) এবং তার দুই ছেলে আবাদী হোসেন (৩৯) ও আকরাম হোসেন (৪৪) লাঠিসোটা নিয়ে রফিকুল ইসলামের (৫৮) ওপর হামলা চালান।

এসময় রফিকুলের ছেলে আবদুল্লাহ আল মুমিত তাকে বাঁচাতে গেলে তাকেও মারধর করা হয়।

আহতের অবস্থা

গুরুতর আহত অবস্থায় রফিকুল ইসলামকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কর্তব্যরত চিকিৎসক ডা. অহিদুজ্জামান রুবেল জানান,

“রফিকুলের মাথায় এক সেন্টিমিটার গভীর ক্ষত হয়েছে। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে, তবে এখনও ঝুঁকিমুক্ত নন।”

আইনি পদক্ষেপ

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারওয়ার হোসেন বলেন,

“অভিযোগ পেয়েছি, তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

অভিযুক্তদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি, তবে স্থানীয়রা জানান, পুকুর লিজের টাকা চাওয়ায় রফিকুলকে মারধর করা হয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top