৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

সিরাজগঞ্জের কাজিপুরে মন্দিরে হামলা

শাকিল আহম্মেদ, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের কাজিপুরে একটি মন্দিরের প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে।

শনিবার রাতে উপজেলার সোনামুখি বাজারে ‘শিখা স্মৃতি সার্বজনিন দুর্গা মন্দিরে’ এ ঘটনা ঘটে বলে মন্দিরের তত্ত্বাবধায়ক যতন কুমার কর্মকার জানান।

সংবাদ পেয়ে রোববার সকালে কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইইএনও) দেওয়ান আকরামুল হক ও কাজিপুর থানার ওসি নুরে আলম ঘটনাস্থল পরিদর্শন করেন।

মন্দিরের তত্ত্বাবধায়ক যতন কুমার কর্মকার বলেন, “রোববার ভোরে মন্দিরে পূজা দিতে গিয়ে প্রতিমা ভাঙা দেখতে পাই। পাকা মন্দিরের সামনে স্টেইনলেস স্টিলের বেড়া দেওয়া আছে।

“কে বা কারা বাইরে থেকে মন্দিরের ভেতরে বাঁশ ঢুকিয়ে দিয়ে প্রতিমাটি ভেঙে মেঝেতে ফেলে রেখেছে। বিষয়টি প্রশাসনকে জানানো করা হয়েছে।”

এ ঘটনায় জড়িতদের শাস্তি দাবি করেছেন তিনি।

কাজিপুর থানার ওসি নুরে আলম বলেন, “ঘটনাস্থল পরিদর্শন করেছি। রাতের বেলায় কে বা কারা মন্দিরে থাকা একমাত্র সরস্বতী প্রতিমা ভাঙচুর করেছে। জড়িতদের সনাক্ত করতে তদন্ত চলছে।”

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top