মোঃ সাজেল রানা, অন-লাইন প্রতিনিধিঃ
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আজ রাজধানীর রবীন্দ্র সরোবরে রমজানের প্রথম ইফতার উক্ত স্থানস্থ ছিন্নমূল ও অসহায় পথশিশুদের সঙ্গে ভাগ করে নেন। এই বিশেষ উদ্যোগে উপদেষ্টা সজীব ভূঁয়া শিশুদের সঙ্গে বসে তাদের মাঝে চকলেট, ইফতার এবং রাতের খাবার বিতরণ করেন।
এসময় তিনি পথশিশুদের সঙ্গে কিছু সময় হাস্যোজ্জ্বলভাবে কাটান এবং তাদের পাশে থাকার কথা বলেন। উপদেষ্টা তার বক্তব্যে বলেন, “একটু সহানুভূতি, হাসি, আনন্দ আর ভালোবাসা নিয়ে তাদের পাশে দাঁড়ানো উচিত। এমনটা করলে এই শিশুরাও সঠিক পথে বেড়ে উঠতে পারে এবং তাদের জীবন সুন্দর হতে পারে।”
এছাড়া, তিনি সমাজের পিছিয়ে পড়া জনগণের সাথে ভালো সময় ভাগ করে নেওয়ার গুরুত্ব সম্পর্কে আলোকপাত করেন। পথশিশুদের মাঝে সহানুভূতির বার্তা ছড়িয়ে দিয়ে তিনি জানান, সবার জন্য একটি সুন্দর, শান্তিপূর্ণ এবং সঠিকভাবে বেড়ে ওঠার সুযোগ নিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব।
এদিনের এই কর্মসূচির মাধ্যমে, উপদেষ্টা সজীব ভূঁইয়া পথশিশুদের মাঝে ভালোবাসা এবং সহানুভূতির আলো ছড়িয়ে দেন, যা তাদের জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে।