৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

মিরসরাইয়ে বাজার মনিটরিংয়ে মোবাইল কোর্ট, ৩ দোকানীকে জরিমানা

আকতার হোসেন, মিরসরাই প্রতিনিধিঃ

মিরসরাইয়ে পবিত্র মাহে রমজান উপলক্ষে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে বাজার মনিটরিং অভিযান ও মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। আজ রবিবার বিকেলে করেরহাট বাজারে বিকেলে মোবাইল কোর্ট পরিচালনা করেন মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম।

অভিযানকালে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দোকানে ন্যায্যমূল্যে পণ্য বিক্রয় ও মূল্যতালিকা প্রদর্শনের নির্দেশনা প্রদান করা হয়। তাছাড়া মূল্য তালিকা প্রদর্শন না করা ও নির্ধারিত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয়ের অপরাধে উপজেলার করেরহাট বাজারে মোবাইল কোর্টে তিনটি দোকান মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারায় শহিদ স্টোরকে ১ হাজার টাকা, মেসার্স ভাই ভাই বাণিজ্যালয়কে ২ হাজার টাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারায় মুক্তার স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে সহযোগিতা করেন জোরারগঞ্জ থানা পুলিশ ও করেরহাট ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তারা।

উল্লেখ্য, ১ মার্চ উপজেলার বারইয়ারহাট পৌরবাজারে অভিযান চালিয়ে মূল্যতালিকা প্রদর্শন না করা ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অপরাধে মোবাইল কোর্টে ৩ টি দোকান মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় ২৪ হাজার টাকা জরিমানা করা হয়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top