৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

মোহনগঞ্জে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

সৈয়দ মাকসুমুল হক চৌধুরী সিয়াম, মোহনগঞ্জ প্রতিনিধিঃ

২রা মার্চ ২০২৫ ইং (রবিবার) নেত্রকোনার মোহনগঞ্জে দুর্বৃত্তের ছুরিকাঘাতে রাব্বি (২২) নামে এক যুবক নিহত। ছুরিকাঘাতে ফুসফুস বের হয়ে গিয়েছিল তার।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,” সন্ধ্যা সময় রাব্বি মৎস্য আড়তে মাছ বিক্রি করছিল। রাত ৮টার দিকে রেলস্টেশন পুকুরপাড়ে তাকে ডেকে নিয়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এদিকে ছুরিকাঘাতের পর প্রাণ বাঁচাতে পুকুরে লাফিয়ে পড়ে রাব্বি। চিৎকার শুনে আশপাশের লোকজন রাব্বিকে উদ্ধার করে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। প্রাথমিক চিকিৎসা শেষে দ্রুত রাব্বিকে মমেক হাসাপাতালে পাঠান কর্তব্যরত চিকিৎসক। রাত ১১টা নাগাদ (মমেক) হাসাপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ”
ওসি আমিনুল ইসলাম বলেন, “ঘটনাস্থল পরিদর্শন করে কিছু আলামত উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্তদের ধরতে অভিযান চলছে।”

নিহত রাব্বি মোহনগঞ্জ পৌর-শহরের টেংগাপাড়া এলাকার আনিছ মিয়ার ছেলে। রাব্বির বাবা পেশায় একজন মাছ ব্যবসায়ী। রাব্বি তার বাবার সাথে মাছের ব্যবসা করতো।

স্হানীয় লোকজন বলেছেন, ” রাব্বি খুবই ভালো মনের মানুষ ছিল। সে সবার সাথেই হাসিমুখে কথা বলতো।
তার সাথে ঘটে যাওয়া এ ঘটনা টা আমরা মেনে নিতে পারি না। আমরা এ কর্মকান্ডের সুষ্ঠু তদন্ত চাই ও রাব্বি হত্যার সঙ্গে জড়িত সকলরের বিচার চাই।”

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top