৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

নীলফামারীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩৫১ সদস্যের ছয় মাসের আহ্বায়ক কমিটি গঠন

মোঃ বাদশা প্রামানিক, নীলফামারী প্রতিনিধিঃ

নীলফামারী জেলার ছয় উপজেলা সহ নীলফামারীর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সকল কার্যক্রম সুস্থ ও সুন্দরভাবে পরিচালনার জন্য ৩৫১ সদস্যে সদস্যবিশিষ্ট ৬ মাসের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

গত ২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল স্বাক্ষরিত সংগঠনের প্যাডে ছয় মাসের জন্য এই কমিটির অনুমোদন দেয়া হয়।পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফেসবুক পেজেও তা ঘোষণা করা হয়।জেলার ৬টি উপজেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা এই কমিটিতে রয়েছেন।

কমিটিতে আহবায়ক হিসেবে সৈয়দ মেহেদী হাসান আশিক ও সদস্য সচিব হিসেবে আলিফ সিদ্দিকী প্রান্তরের নাম রয়েছে।এছাড়া মুখ্য সংগঠক হিসেবে সাবাব তানজিম ও মুখ্যপাত্র হিসেবে রাশেদুজ্জামান রাশেদ রয়েছেন এই কমিটিতে। কমিটিতে যুগ্ম আহবায়ক হিসেবে ২০জন, যুগ্ম সদস্য সচিব হিসেবে ২৫জন, সংগঠক হিসেবে ৩৩জন, সদস্য হিসেবে ২৬৯জন রয়েছেন।।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top