৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

শিবচরে বাজারে অগ্নিকাণ্ডে ব্যবসায়ী দগ্ধ

রুবেল ফরাজীমাদারীপুর প্রতিনিধিঃ

শিবচর প্রতিনিধি: মাদারীপুরের শিবচর উপজেলার শিরুয়াইল বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একজন ব্যবসায়ী দগ্ধ হয়েছেন এবং কয়েকটি দোকান পুড়ে ব্যাপক ক্ষতি হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত আনুমানিক ২টার দিকে বাজারের একটি মুদি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন আশেপাশের আরও কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে। বাজারে থাকা ব্যবসায়ীরা দ্রুত আগুন নেভানোর চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসকে খবর দেন।

শিবচর ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই বেশ কয়েকটি দোকান পুড়ে যায় এর মধ্যে তিনটি দোকান পুড়ে ৭ লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করেছেন এবং একটি দোকানের মালিক মিজানুর রহমান (৪৫) দগ্ধ হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়।

শিবচর ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার তপন ঘোষ বলেন, আগুনে তিনটি দোকান পুড়ে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। হোটেল থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।। তবে তদন্ত শেষে প্রকৃত কারণ নিশ্চিত করা যাবে।’

বাজারের ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, পর্যাপ্ত অগ্নি-নির্বাপক ব্যবস্থা না থাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়েছে। তারা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য সরকারের সহায়তা দাবি করেছেন।

এ ঘটনায় শিবচর থানার ওসি বলেন, ‘অগ্নিকাণ্ডের বিষয়ে তদন্ত চলছে এবং ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য প্রশাসনের পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে শিবচর উপজেলায় বেশ কয়েকটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যা ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top