৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

রমজানে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে মোবাইল কোর্ট পরিচালনা করেছেন জামালপুর সদর উপজেলা প্রশাসন

মুবাশশির আলম রাহুল, জামালপুর প্রতিনিধিঃ

পবিত্র রমাদান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ০৩/০৩/২০২৫ ইং তারিখে রোজ সোমবার জামালপুর সদর উপজেলার ঘোড়াধাপ ইউনিয়ন এর গোপালপুর বাজার এবং ৯ নং রানাগাছা ইউনিয়ন এ অবস্থিত প্রায় ২০০ বছরের পুরনো নান্দিনা বাজার এবং গোপালপুর বাজার এ মোবাইল কোর্ট ও অভিযান পরিচালনা করেন এ সময় বিক্রেতাদেরকে নির্দিষ্ট নিয়মের মধ্যে থেকে নূন্যতম লাভে মাংস, ডিম এবং দুধ বিক্রির অনুরোধ জানান ইউএনও মহোদয় এবং প্রতিটি দোকানে গিয়ে নির্ধারিত মূল্য তালিকা এবং কয়েকটি দোকানে জরিমানা এবং বাকী বিক্রেতাদের সতর্ক করা হয়৷
জামালপুর সদর উপজেলা নির্বাহী অফিসার জনাব জিন্নাত শহীদ পিংকি মহোদয় সাংবাদিকদের জানান যে পবিত্র রমজান মাস এ রমজান মাসে দ্রব্যমূল্যে যাতে নিয়ন্ত্রণে থাকে এবং অসাধু ব্যবসায়ীরা যাতে সিন্ডিকেট করতে না পারে এটার জন্য তাদের এই অভিযান এবং তাদের অভিযান অব্যাহত থাকবে৷

এ সময় আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি জনাব তানভীর হায়দার এবং প্রাণিসম্পদ কর্মকর্তা৷
এ সময়ে কয়েকটি খাদ্য বিক্রেতার দোকানেও সতর্কতামূলক পরামর্শ করেন সহকারী কমিশনার ভূমি জনাব তানভীর হায়দার৷
বাজারে ক্রেতারা জানান প্রশাসনের এমন নজরদারি থাকলে বাজারে প্রতিটি দ্রব্যমূল্যে নিয়ন্ত্রণে থাকবে এতে করে সাধারণ মানুষ ন্যায্য মূল্যে দ্রব্য কিনতে পারবেন৷

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top