মোঃ সাজেল রানা, নিজস্ব প্রতিবেদকঃ
ঢাকা, ০৪ মার্চ ২০২৫ (মঙ্গলবার): আজ ০৪ মার্চ ২০২৫, সকাল ১১:০০ ঘটিকায় কল্যাণপুর ফুলস্টপ গার্মেন্টস ফ্যাক্টরীতে ভয়াবহ অগ্নিকান্ড সংগঠিত হয়। এ পরিস্থিতি নিয়ন্ত্রণে মিরপুর ফায়ার সার্ভিস স্টেশন থেকে ০২টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অগ্নিনির্বাপন শুরু করে।
অগ্নিকাণ্ডের ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে মিরপুর সেনাবাহিনী ক্যাম্প ও দারুসসালাম সেনাবাহিনী ক্যাম্প থেকে বাংলাদেশ সেনাবাহিনীর ৬ স্বতন্ত্র এডিএ ব্রিগেডের অধীনস্থ ০২টি ইউনিটের পেট্রোল এবং মিরপুর মডেল থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে উৎসুক জনতাকে নিয়ন্ত্রণ এবং ফায়ার সার্ভিসের সদস্যদের সহায়তা প্রদান করে।
ফায়ার সার্ভিসের সদস্যরা পেশাদারিত্বের সাথে কাজ করে অগ্নিনির্বাপণ সম্পন্ন করেন, যার ফলে কল্যাণপুর ফুলস্টপ গার্মেন্টস ফ্যাক্টরি এবং পাশের ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে আরও ক্ষতি থেকে রক্ষা করা সম্ভব হয়।
বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যদের অক্লান্ত পরিশ্রমের ফলে অগ্নিকাণ্ড দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। দেশের চলমান অস্থিতিশীল অবস্থায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক এই ধরনের পদক্ষেপ অব্যাহত থাকবে।