৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

বাকেরগঞ্জে ফলের দোকানে ভ্রাম্যমান আদালতের অভিযান

মোহসীন মোল্লা, বাকেরগঞ্জ(বরিশাল) প্রতিনিধিঃ

বরিশালের বাকেরগঞ্জে নির্ধারিত মূল্য থেকে অধিকমূল্যে ফল বিক্রি করায় এবং দোকানে মূল্যতালিকা প্রদর্শন না করায় ৬টি দোকানে ১২ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার ( ৪মার্চ ) সকালে উপজেলার বাসস্ট্যান্ড সংলগ্ন এলএফজির সামনে ফলের দোকানে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয় ৷
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার( ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তন্ময় হালদার। এ সময় উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ ভূমি অফিসের নাজির মো. নাসির উদ্দীন ও থানা পুলিশের একটি টিম ৷

অভিযানের বিষয়ে জানতে চাইলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তন্ময় হালদার বলেন,বাজারমূল্য সহনীয় পর্যায়ে রাখার জন্য বাকেরগঞ্জ উপজেলার ফলের বাজারে অভিযান পরিচালনা করে ৬টি দোকানে মোট ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয় ৷ তিনি আরও বলেন জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top