৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

বগুড়া আদমদীঘিতে মা- বাবার উপর অভিমান করে এক কিশোরের আত্নহহত্যা

বগুড়া প্রতিনিধি :

পছন্দের মেয়ের সঙ্গে বিয়ে না দেওয়ায় মা-বাবার ওপর অভিমান করে ফিরোজ হোসেন (১৭) নামের এক কিশোরের আত্মহত্যা করার অভিযোগ উঠেছে। ফিরোজ বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের কলসা কুচকুঁড়িপাড়ার আনোয়ার হোসেনের ছেলে। মঙ্গলবার (৪ মার্চ) দুপুর ১২টার দিকে তার দাদির শোবার ঘরের তীরের সাথে গলায় ওড়নার ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। উপজেলার ছাতিয়ানগ্রামের এক মেয়ের সঙ্গে ফিরোজের প্রেমের সম্পর্ক ছিল। ওই মেয়েকে সে বিয়ে করতে চায়।

কিন্তু তার মা-বাবা বিয়েতে মত না দেওয়ায় অভিমান করে দাদির শোবার ঘরের তীরের সাথে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। সান্তাহার পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বকুল হোসেন জানান, পারিবারিক কলহের কারণে ফিরোজ অভিমান করে আত্মহত্যা করেছে। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top