৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

কমলগঞ্জ ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

সৈয়দ শিহাব উদ্দিন মিজান, মৌলভীবাজার প্রতিনিধিঃ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর রেলস্টেশনের আউটার সিগনাল এলাকায় ট্রেনে কাটা পড়ে মহরম আলী (৬০) নামে একজনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৪ মার্চ) বিকাল সাড়ে ৩টার দিকে সিলেটগামী আন্ত:নগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এ দুর্ঘটনা ঘটনা ঘটে। নিহত মহরম আলীর বাড়ি কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের চানগাঁও গ্রামে। তিনি পীরের বাজারের একজন ব্যবসায়ী।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার (৪ মার্চ) বিকাল সাড়ে ৩ টার দিকে শমশেরনগর রেলওয়ে স্টেশনের আউটার এলাকায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্তঃনগর পাহড়িকা এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে মহরম আলী নামে এক ব্যক্তির মৃত্যু হয়। ট্রেনে কাটা পড়ে ওই ব্যক্তির মাথাসহ দেহ কয়েক খন্ড হয়ে যায়।

শ্রীমঙ্গল রেলওয়ে থানার (জিআরপি) উপ-পরিদর্শক দীপক রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রেলওয়ে পুলিশ ট্রেনে কাটা পড়ে নিহত মহরম আলীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top