৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

লক্ষ্মীপুরে টাক্টর ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল যুবকের

মোঃআবুল বাশার, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ

লক্ষ্মীপুরে টাক্টর ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মাকসুদুর রহমান (২১) নামে একজন নিহত ও একজন আহত হয়েছেন। মঙ্গলবার (৪ মার্চ) সকাল সাড়ে ১০টার মজুচৌধুরীরহাট ও করাতিরহাট সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত মাকসুদুর রহমান সদর উপজেলার সমসেরাবাদ এলাকার মাসুদ আলমের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকালে মোটরসাইকেল নিয়ে মাকসুদ করাতিরহাটের দিকে যাচ্ছিলেন। মজুচৌধুরীহাট-করাতিরহাট সড়কে পৌঁছলে দ্রুতগতিতে আসা ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মাকসুদ ও জোবায়ের হোসেনসহ দুইজন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়ার পথে মাকসুদ মারা যান। গুরুতর আহতকে হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থায়ও আশঙ্কাজনক বলে জানিয়েছেন সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. অরুপ পাল।

তিনি বলেন, মাকসুদুর রহমানকে হাসপাতালে আনার আগেই মারা যান। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল মোন্নাফ বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top