৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

ভোলায় ৭ প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন

মোঃ মাসুম বিল্লাহ জুয়েল, ভোলা প্রতিনিধিঃ

ভোলার লালমোহন ও তজুমদ্দিনে ৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করা হয়েছে। শেখ হাসিনা পরিবার ও আওয়ামী লীগের সাবেক এমপি, এমপির স্ত্রী ও আওয়ামী লীগ নেতার নামে নামকরণ করা ছিল বিদ্যালয়।

নাম পরিবর্তনের পরিপত্র জারি করে চিঠি পাঠিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। রোববার (২ মার্চ) দেওয়া এ আদেশে ভোলার ৭টিসহ সারা দেশে ২৯টি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তনের কথা বলা হয়।
লালমোহনের বদরপুর ইউনিয়নের চরকচ্ছপিয়া শেখ রাসেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করে দীপাঞ্চল সরকারি প্রাথমিক বিদ্যালয়, আলহাজ নূরুন্নবী চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করে মধ্য রায়রাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফরাজগঞ্জ ইউনিয়নে ফারজানা চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করে দক্ষিণ সাতানী সরকারি প্রাথমিক বিদ্যালয়, রমাগঞ্জ ইউনিয়নে ফারজানা চৌধুরী রতনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করে রমাগঞ্জ কিশলয় সরকারি প্রাথমিক বিদ্যালয়, লালমোহন ইউনিয়নে পূর্ব ফুলবাগিচা ফারজানা চৌধুরী (রত্না) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করে পূর্ব ফুলবাগিচা সরকারি প্রাথমিক বিদ্যালয় নামকরণ করা হয়েছে।

একই সংসদীয় আসনের তজুমদ্দিন উপজেলার ফজিলাতুন নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করে তজুমদ্দিন আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও গোলকপুর ফজলুল হক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করে গোলকপুর হাটখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় নামকরণ করা হয়েছে।

লালমোহন উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) ইন্দ্রজিত দেবনাথ জানান, নাম পরিবর্তনের চিঠি পেয়েছি। বিদ্যালয়গুলোর সাইনবোর্ড নতুন নামে করার জন্য প্রধান শিক্ষকদের বলা হয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top