৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আবুল কালাম আজাদ বেগম হামিদা উচচ বিদ্যালয়ের এডহোক কমিটির সভাপতি

মোঃআবুল বাশার, জেলা প্রতিনিধিঃ
লক্ষ্মীপুর সদর উপজেলার বেগম হামিদা উচ্চ বিদ্যালয়ের এডহোক কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন চন্দ্রগজ্ঞ থানা বিএনপির যুগ্ন আহবায়ক জননেতা জনাব আবুল কালাম আজাদ মুন্সী।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সদস্য সচিব বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইউছুফ আলী, শিক্ষক প্রতিনিধি মোহাম্মদ মাহবুব ছিদ্দিক, অভিভাবক প্রতিনিধি মাসুদ আলম।
এডহোক কমিটির মেয়াদের মধ্যে বিদ্যালয়ের বিধি মোতাবেক একটি নিয়মিত ম্যানেজিং কমিটি গঠন করার পরামর্শ প্রদান করা হয়েছে।

আবুল কালাম আজাদ মুন্সী বলেন, “আমি অত্যন্ত গর্বিত যে, আমাকে বিদ্যালয়ের উন্নয়ন এবং সুষ্ঠু পরিচালনার জন্য এই দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা সবাই মিলে বিদ্যালয়ের উন্নতি সাধন এবং শিক্ষার্থীদের ভবিষ্যতের উন্নতির জন্য কাজ করবো। আশা করি, শিক্ষার মান বৃদ্ধি এবং বিদ্যালয়ের প্রতি সকলের আস্থা আরও দৃঢ় হবে।

এডহোক কমিটি গঠনের মাধ্যমে বিদ্যালয়ের উন্নয়ন ও সুষ্ঠু পরিচালনা নিশ্চিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন কমিটির সদস্যরা।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top