মোঃসোহাগ হোসেন, তাড়াশ প্রতিনিধিঃ
সেচ্ছাসেবী সংগঠন “দেশিগ্রাম ইউনিয়ন সোস্যাল ওয়েল ফেয়ার অর্গানাইজেশন” এর উদ্যোগে এলাকায় হতদরিদ্র ও অসহায় ব্যক্তিদের জন্য মানবতার দেওয়াল স্থাপন করা হয়েছে।
দেশিগ্রাম ইউনিয়ন এর কাটাগাড়ী বাজার এবং মাঝদক্ষিনা বাজারে এ মানবতার দেওয়াল স্থাপন করা হয়েছে,মানুষ মানুষের জন্য,এলাকার গরীব ও অসহায় মানুষের বিভন্ন বিপদে অত্র সংগঠনের সকল সদস্য পাশে থাকেন,দেশিগ্রাম ইউনিয়নের সকল সরকারী-বেসরকারী চাকরীজিবী,ব্যাবসায়ী ও ছাত্রদের নিয়ে এ সংগঠন প্রতিষ্ঠা করা হয়েছে,সংগঠনের প্রতিষ্ঠাতা,সভাপতি ও কার্যনির্বাহী সদস্যদের এ উদ্যোগ স্বাগত জানিয়েছেন এলাকাবাসি।
সংগঠনের অন্যতম সহ-সভাপতি মোঃবুলবুল আহম্মেদ তালুকদার বলেন, সেচ্ছাসেবী সংগঠন “দেশিগ্রাম ইউনিয়ন সোস্যাল ওয়েল ফেয়ার অর্গানাইজেশন” এলাকার চাকুরীজিবী,ব্যাবসায়ী ও ছাত্রদের নিয়ে এলাকার হতদরিদ্র অসহায় মানুষদের জন্য কাজ শুরু করেছি,এই ইউনিয়নের হতদরিদ্র ও অসহায় মানুষদের কিছুদিন আগে শীতের মৌসুমে ৫০০টি কম্বল বিতরণ করেছি,মানবতার দেওয়াল স্থাপন করেছি, এলাকার হতদরিদ্র মানুষদের বিনামূল্যে বাজার দিয়েছি এবং কর্মক্ষমহীন ও অসহায় পরিবারকে চিকিৎসার জন্য নগদ অর্থ দিয়েছি। তিনি আরো জানান, রমজান মাসে হতদরিদ্র ও অসহায় মানুষদের আসন্ন ঈদুল-ফিতর উপলক্ষে ঈদ সামগ্রী বিতরণ করা হবে,তিনি জানান এলাকার হতদরিদ্র ও অসহায় মানুষের জন্য তাদের এই কার্যক্রম চলবেই।