৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় আইনজীবীর মৃত্যু

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধিঃ

রাজবাড়ীতে মোটরসাইকেল ও দ্রুতগতির একটি বাসের মুখোমুখি সংঘর্ষে জুয়েল মণ্ডল নামে এক শিক্ষানবিশ আইনজীবীর মৃত্যু হয়েছে। নিহত জুয়েল মণ্ডল রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কুরাপাড়া এলাকার নাজিমউদ্দিন মণ্ডলের ছেলে।

মঙ্গলবার (০৪ মার্চ) বিকেলে কালুখালী উপজেলার সোনাপুর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনাটি ঘটে।

এ ঘটনায় নিহত জুয়েল মণ্ডলের বন্ধু, একই এলাকার বাসিন্দা জনাব মণ্ডলের ছেলে রেজাউল মণ্ডল গুরুতর আহত হয়েছেন। তিনি বর্তমানে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন।

স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকেলে শিক্ষানবিশ আইনজীবী জুয়েল মণ্ডল ও রেজাউল একটি মোটরসাইকেলে রাজবাড়ী থেকে পাংশার দিকে যাচ্ছিলেন। এ সময় তারা সোনাপুর মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের চালক ও আরোহী দুজনই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

পাংশা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুন অর রশিদ জানান, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত জুয়েল মণ্ডলকে কালুখালী থেকে ফরিদপুর মেডিকেলে স্থানান্তর করা হয়। রাত ১১টার সময় সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top