৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

সুনামগঞ্জের নতুন পুলিশ সুপার তোফায়েল আহম্মেদের যোগদান

জহিরুল ইসলাম, সুনামগঞ্জ প্রতিনিধিঃ

সুনামগঞ্জের নতুন পুলিশ সুপার হিসাবে পদায়ন করা হয়েছে তোফায়েল আহম্মেদকে। তোফায়েল আহম্মেদ এর পূর্বে পুলিশ সুপার হিসেবে খুলনায় (এ্যাডমিনিস্ট্রেশন এন্ড ফিন্যান্স) রেঞ্জ ডিআইজির কার্যালয়ে দায়িত্বরত ছিলেন। মঙ্গলবার রাতে পুলিশ হেডকোয়ার্টারের দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ হেডকোয়ার্টারের দায়িত্বশীল সূত্র জানায়, মঙ্গলবার (৪ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহাবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জনস্বার্থে সুনামগঞ্জের পুলিশ সুপার পদে বিসিএস ২৪ ব্যাচের তোফায়েল আহম্মেদকে পদায়ন করা হয়।

অন্যদিকে, একই প্রজ্ঞাপনে সুনামগঞ্জের সদ্য প্রত্যাহারকৃত পুলিশ সুপার আ.ফ.ম আনোয়ার হোসেন খান (বর্তমানে পুলিশ অধিদপ্তরে রিপোর্টকৃত) কে পুলিশ অধিদপ্তর ঢাকায় সংযুক্ত করা হয়েছে।

 

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top