মোহাম্মদ আলী ভূঁইয়া, কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
নিকলী মুক্তিযোদ্ধা আর্দশ সরকারি ডিগ্রি কলেজের নতুন আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। ২১ সদস্য বিশিষ্ট এই কমিটিতে আহবায়ক হিসেবে কলেজের ডিগ্রি প্রথম বর্ষের ছাত্র সাকিবুল ইসলাম রাকিব এবং সদস্য সচিব হিসেবে সানজিত মাসফি জিতুকে দায়িত্ব দেওয়া হয়েছে।
গত সোমবার (৩ মার্চ) কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মোহাম্মদ মারুফ মিয়া এবং সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ নেবিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটি অনুমোদন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে সিনিয়র যুগ্ম আহবায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন এ এইচ জিদান জয়, মোহাম্মদ মুস্তাকিম, সাব্বির হোসেন, গোপাল কৃষ্ণ বিশ্বাস অর্ঘ্য, নুরে আলম, মোহাম্মদ অনিক, সালামিন হোসেন, আলিয়ান রহমান সিয়াম, মোখলেছ মিয়া, মুস্তাকিম হোসেন অপু, উদয় রহমান, নাদিমুল হক, সিয়াম আহমেদ। এছাড়া রাজিম, রুপালী তালুকদার, ফারহানা হক, ইয়াকুব আলর, এবং বাছিরসহ আরও ৫ জনকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
উল্লেখযোগ্য যে, কমিটিকে আগামী ২১ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে। এই কমিটির মাধ্যমে কলেজে ছাত্রদলের কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।
এই উদ্যোগটি ছাত্রদলের প্রতি কলেজের ছাত্রদের আগ্রহ এবং অংশগ্রহণ বাড়াতে সহায়ক হবে।