৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে গণপিটুনির শিকার যুবক

মোঃ জাহিদুর রহিম মোল্লা, রাজবাড়ী প্রতিনিধিঃ

রাজবাড়ীর বালিয়াকান্দিতে প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে গণপিটুনির শিকার হয়েছেন সাব্বির (১৮)। তিনি বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের বিলটাকাপোড়া গ্রামের শরিফুল ইসলামের ছেলে। পুলিশ তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে এবং একটি খেলনা পিস্তলসহ উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনার পর থেকেই দু’দল গ্রামবাসীর মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে, যা যেকোনো সময় সংঘর্ষে রূপ নিতে পারে।

ঘটনার বিবরণ

মঙ্গলবার (৪ মার্চ) রাত সাড়ে ৮টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের বিলটাকাপোড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দশম শ্রেণির ছাত্রী মিথিলা (১৬) ও সাব্বির (১৮) ২০২১ সালে প্রেম করে পালিয়ে যান। পরে তারা ফিরে এসে নিজেদের পরিবারে ফিরে যান। কিন্তু ২০২৪ সালে তারা পুনরায় পালিয়ে গিয়ে নোটারি পাবলিকের মাধ্যমে বিয়ে করেন। এরপর মেয়ের বাবা আলমগীর হোসেন স্থানীয়দের সহায়তায় মেয়েকে উদ্ধার করে নিজের জিম্মায় নেন এবং বালিয়াকান্দি থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।

মঙ্গলবার রাতে সাব্বির তার প্রেমিকার সঙ্গে দেখা করতে গেলে মেয়ের বাবা আলমগীর হোসেন ও তার ভাই তুহিন, হুমায়ুন এবং ছেলে রাশেদুল মিলে তাকে আটক করে বেধড়ক মারধর করেন। পরে গাছের সঙ্গে বেঁধে রাখেন এবং তার কাছ থেকে একটি খেলনা পিস্তল উদ্ধার করেন। এ ঘটনা এলাকায় দ্রুত ছড়িয়ে পড়লে দু’দল গ্রামবাসী সংঘর্ষের প্রস্তুতি নিতে শুরু করে। দেশীয় অস্ত্রসহ তারা সংঘর্ষের জন্য প্রস্তুত হতে থাকেন।

পুলিশের হস্তক্ষেপ

খবর পেয়ে বালিয়াকান্দি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং আহত সাব্বিরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জামাল উদ্দিন বলেন, “একটি খেলনা পিস্তলসহ সাব্বিরকে উদ্ধার করা হয়েছে এবং তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে বুধবার দুপুর ২টা পর্যন্ত থানায় কেউ কোনো অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top