৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

হত্যাচেষ্টা মামলায় সিরাজগঞ্জের সাবেক এমপি আজিজ রিমান্ডে

মোঃসোহাগ হোসেন, তাড়াশ প্রতিনিধিঃ

বিস্ফোরক দ্রব্য ও হত্যাচেষ্টা মামলায় সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ ও তাড়াশ) আসনের সাবেক সংসদ সদস্য আবদুল আজিজের এক দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

আজ বুধবার দুপুরে আজিজকে সিরাজগঞ্জ জেলা কারাগার থেকে তাড়াশ আমলি আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে বিচারক ওবায়দুল হক রুমি এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (পিপি) মো. হুমায়ুন কবীর ও সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) শিউলী খাতুন এ তথ্য নিশ্চিত করেন।
আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আজিজকে র‌্যাব-২-এর একটি দল ৩ ফেব্রুয়ারি রাতে ঢাকার কলাবাগান থেকে গ্রেপ্তার করে। পরে র‌্যাব-১২-এর মাধ্যমে তাঁকে সিরাজগঞ্জের তাড়াশ থানায় হস্তান্তর করা হয়।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে তাড়াশে বিএনপি মনোনীত প্রার্থী আবদুল মান্নান তালুকদারের গাড়িবহরে হামলা, ভাঙচুর, ককটেল বিস্ফোরণ ও হত্যাচেষ্টার অভিযোগ ওঠে। এ ঘটনায় বারুহাস ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান আসাদ বাদী হয়ে আজিজকে প্রধান আসামি করে মামলা করেন। হত্যাচেষ্টা ও বিস্ফোরক আইনে করা এ মামলায় আজিজসহ আওয়ামী লীগের নেতা-কর্মীদের আসামি করা হয়।

শিশু হাসপাতালের সাবেক চিকিৎসক আজিজ ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচন ও ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৩ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি পেশাজীবী সংগঠন বঙ্গবন্ধু পরিষদ ঢাকা শিশু হাসপাতাল শাখার সভাপতি ছিলেন। এর আগে তিনি দীর্ঘদিন ওই হাসপাতালের পরিচালকের দায়িত্ব পালন করেছেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top