৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

কোম্পানীগঞ্জ বাজারে রমজান মাসের বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা

মোঃ মাঈনুউদ্দিন বাহাদুর, কুমিল্লা প্রতিনিধিঃ

আজ ০৫/০৩/২০২৫ তারিখ দুপুর ৩.০০ ঘটিকার মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ বাজারে পবিত্র মাহে রমজান মাসের বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এসময় গরুর গোস্তর দোকান ও মুদি দোকানসমূহে মূল্যতালিকা না থাকায় ও যথাযথভাবে প্রদর্শন না করায় ০২জন ব্যবসায়ীকে ৫,০০০/- টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়।

এছাড়াও পবিত্র রমজান মাসে নিত্য প্রয়োজনীয় পণ্যের বিক্রয় মূল্য সঠিক ও সহনীয় রাখা, অবৈধভাবে পণ্য মজুদ না রাখা এবং ভেজাল পণ্য বিক্রয় না করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।

এছাড়া কোম্পানীগঞ্জ বাজার ও মুরাদনগর বাজারের যানজট নিরসনের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ ইউনিয়ন পরিষদের মাধ্যমে আনসার সদস্য মোতায়ন করা হয়।

জনস্বার্থে মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top