৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

ভাঙ্গুড়ায় লাইসেন্সবিহীন ৩টি ভাটাকে জরিমানা ও বন্ধের নির্দেশ

পাবনা প্রতিনিধিঃ

পাবনা ভাঙ্গুড়ায় লাইসেন্স বিহীন অবৈধ ভাটার কার্যক্রম পরিচালনার অভিযোগে ভ্রাম্যমান আদালত ভাটা মালিক কে অর্থদন্ড করে ইটভাটার কার্যক্রম বন্ধ করে দিয়েছে।
বুধবার(৫মার্চ)সকাল ১০টা থেকে বিকাল ২টা পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন নাহার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন স্থানে স্থাপিত লাইসেন্স বিহীন ইটভাটার কার্যক্রম পরিচালনার অভিযোগে রয়েল, একতা ও বিইএল ব্রিক্সস নামের ৩টি ইটভাটায় অভিযান পরিচালনা করেন।এ সময় অবৈধ লাইসেন্স বিহীন ভাটায় মাটি সংগ্রহ করে ইট প্রস্তত করে ভাটার কার্যক্রম পরিচালনার অপরাধে, ইট প্রস্তত ভাটা স্থাপন(নিয়ন্ত্রণ)আইন,২০১৩ এর ১৪,১৫(১),১৮(২)ধারা মোতাবেক ইটভাটা তিনটির মালিক পক্ষকে ২লক্ষ ৫০হাজার টাকা অর্থদন্ড করেন।

পাশাপাশি এ সব ইটভাটা স্বাভাবিক কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেন। ভ্রাম্যমান আদালতে উপস্থিত থেকে সহযোগিতায় ছিলেন,সহকারী কমিশনার(ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসমীয়া আক্তার রোজী ও ভাঙ্গুড়া থানার পুলিশ ও ভূমি অফিসের কর্মকর্তাবৃন্দ।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top