৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

মুন্সিগঞ্জে উপজেলা প্রশাসনের বাজার মনিটরিং, ছয় টি মামলায় এক লাখ টাকা জরিমানা

তোফাজ্জল হোসেন শিহাব, মুন্সিগঞ্জ প্রতিনিধিঃ

পবিত্র রমযান উপলক্ষে নিত্যপণ্যের বাজারে লাগাম টানতে মুন্সিগঞ্জ সদর উপজেলা প্রশাসন বাজার মনিটরিং জোরদার করেছে।

৫ মার্চ ( বুধবার) বিকালে মুন্সীগঞ্জ সদর উপজেলার বিনোদপুর, রিকাবি বাজার, মিরকাদিম এলাকায় বাজার মনিটরিং ও ভোক্তা অধিকার আইনে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা আদায় করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (সদর) মাহবুবুর রহমান।ফুটপাতে অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং অতিরিক্ত মূল্যে সয়াবিন তেল বিক্রয় করায় মোট ছয়টি টি মামলায় এক লাখ চার হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একই সাথে সরকার কর্তৃত নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা প্রদান করা হয়।

একইসাথে দোকানে দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন, নির্ধারিত মূল্যের অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রয় না করা, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয় না করা ও স্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রয় নিশ্চিত করার বিষয়ে সচেতন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান।

অভিযানে আরো উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী কমিশনার ( ভূমি) একেএম হাসানুর রহমান, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসিফ আল আজাদ সহ মুন্সীগঞ্জ থানা পুলিশের একটি দল।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top