মোঃ সাজেল রানা, অন-লাইন প্রতিনিধিঃ
ঢাকা, ৫ মার্চ ২০২৫ (বুধবার):
প্রকাশ্যে ধুমপান নিষিদ্ধের দাবিতে মশাল মিছিল করেছেন কয়েক শতজন নারী। বুধবার রাত সাড়ে ১০টার দিকে মোহাম্মদপুর বাসীর ব্যানারে লালমাটিয়ায় এ মিছিল বের করেন তারা।
মিছিলে অংশ নেওয়া নারীরা বিভিন্ন স্লোগান তুলে ধরেন, যেমন ‘নেশাখোরদের আস্তানা, এই বাংলায় হবে না’, ‘ধুমপান নিষিদ্ধ কর, করতে হবে’ এবং আরও নানা স্লোগান। এই মিছিলের উদ্দেশ্য ছিল প্রকাশ্যে ধুমপান নিষিদ্ধ এবং কিছুদিন আগে অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে জনগণ ও সরকারকে হেনস্থা করার প্রতিবাদে। কিছুদিন পূর্বে জনসমাগমস্থলে কয়েকজন মেয়ে প্রকাশ্যে ধুমপান করে , স্থানীয় একজন প্রবীণ ব্যক্তি বাধা দিলে তাকে হাতে থাকা চায়ের কাপ ও চা ছুড়ে মারে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা ক্ষিপ্ত হয়। ঘটনাস্থলে পুলিশ গিয়ে মেয়েদেরকে উদ্ধার করে। বিষয়টি
নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা কে প্রশ্ন করা হলে তিনি বলেন প্রকাশ্যে নারী-পুরুষ কারো ধুমপান করা উচিত নয় এবং এটি আইন বিরোধী।
এই বক্তব্যকে কেন্দ্র করে কিছু নেটিজেন স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চান তার প্রতিবাদে আজকের এ মিছিল করে মোহাম্মদপুর বাসীর নারীরা।
মিছিলটি লালমাটিয়া এলাকার বিভিন্ন সড়ক দিয়ে প্রদক্ষিণ করে এবং এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক সাড়া দেখা যায়। মিছিলে সঙ্গতি জানিয়ে লালমাটিয়ার স্থানীয় বাসিন্দারাও যোগ দেন। এটি একটি শান্তিপূর্ণ প্রতিবাদ ছিল, যা জনসাধারণের মধ্যে সচেতনতা সৃষ্টি এবং ধুমপান বিরোধী নীতি বাস্তবায়নের জন্য একটি শক্তিশালী বার্তা দেয়।