৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

ময়মনসিংহে যৌথ বাহিনী কর্তৃক নকল জুস কারখানায় অভিযান, ৪ হাজার বোতল জুস উদ্ধার

মোঃ সাজেল রানা, অন-লাইন প্রতিনিধিঃ

ময়মনসিংহে যৌথ বাহিনীর অভিযানে অবৈধ নকল জুস কারখানা থেকে বিপুল পরিমাণ নকল জুস উদ্ধার করা হয়েছে। গত ০৪ মার্চ ২০২৫ (মঙ্গলবার) গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, এনএসআই, বিএসটিআই কর্মকর্তাগণ এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর সমন্বয়ে ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার কলতাপাড়া বাজার সংলগ্ন রুপনাকান্দায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে, কারখানাটিতে ঘন চিনি, নন ফুড গ্রেড কালার, ফ্লেভারসহ বিভিন্ন ক্ষতিকর কেমিক্যাল পাওয়া যায়। তাছাড়া, আনুমানিক ৪ হাজার বোতল (২৫০ মি:লি:) নকল জুস উদ্ধার করা হয়।

পরবর্তী সময়ে, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুনন্দা সরকার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এবং কারখানা মালিক দুলাল উদ্দিনকে গ্রেফতার করেন। তাকে এক লক্ষ টাকা জরিমানা এবং তিন মাসের কারাদন্ড প্রদান করা হয়। এছাড়া, কারখানাটি সিলগালা করে কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এই যৌথ অভিযান দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সাধারণ জনগণকে যেকোনো সন্দেহজনক কার্যকলাপ সম্পর্কে নিকটস্থ সেনা ক্যাম্পে তথ্য প্রদান করতে অনুরোধ জানানো হয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top