৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ইউটিউব দেখে হাত বোমা বানিয়ে পরীক্ষা করার সময় বিস্ফোরণে দুই জন গুরুতর আহত

হুমায়ূন কবীর, ব্রাক্ষণবাড়িয়া প্রতিনিধিঃ

বুধবার ০৫-০৩-২৫ সকাল দশটায় সলিমমগঞ্জ ইউনিয়নের কাদৈর গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয়ভাবে জানা যায় কাদৈর গ্রামের কাউসার মিয়ার ছেলে নিজামুল দীর্ঘদিন ধরেই মোবাইলে আসক্ত, সে মোবাইল দেখে মোবাইলে ইউটিউব দেখে বিভিন্ন জিনিস আবিষ্কারের চেষ্টা করে এর ধারাবাহিকতাই সে দীর্ঘদিন ধরে হাত বোমা তৈরির চেষ্টা করে আসছিল, হাত বোমা তৈরি করে সে বুধবার সকাল দশটায় সলিমগঞ্জ ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক জালাল মিয়ার বসতবাড়ির পাশে পরীক্ষামূলকভাবে ফাটায়, বোমার শব্দে আশেপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়ে, লোকজন নিজামুলকে ধরে ফেলে, নিজামুল কে বোমা ফাটানোর বিষয়ে প্রশ্ন করলে সে প্রথমে অস্বীকার করে, জালাল মিয়া পকেট চেক করে একটি বোমা পাই বোমাটি দুই পক্ষের কাড়াকাড়িতে বোমাটি নিজামুলের হাতে ফুটে যায় এতে করে বোমা বিস্ফোরণের ফলে নিজামুল ও জালাল মিয়া গুরুতর আহত হয়।

আহত দুইজনকে গ্রামবাসী উদ্ধার করে সলিমগঞ্জ অলিউর রহমান হসপিটালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে তাদেরকে গুরুতর অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়। জালাল মিয়া চোখে, হাতে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়।

নিজামুলের দুই হাত মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়। এতে করে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। এই বিষয়ে নবীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাকের নিকট জানতে চাইলে তিনি বলেন আমি এই বিষয়ে তথ্য পেয়েছি লিখিত অভিযোগ দেয়ার জন্য বলেছি যতটুকু জানি সে দীর্ঘদিন ধরেই ইউটিউব দেখে এইসব তৈরি করত, তার তৈরি একটি বোম উদ্ধার করতে গিয়েই মূলত দুই পক্ষের হাতাহাতিতেই দুর্ঘটনাটি ঘটে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top