কাজী রিয়াজুল ইসলাম, সাতক্ষীরা প্রতিনিধিঃ
সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নের নাংলা গ্রামে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন পঙ্কজ দে। তিনি ওই গ্রামের মৃত মাখনলাল দে-এর একমাত্র পুত্র।
পারিবারিক সূত্রে জানা গেছে, অর্থনৈতিক সংকট, ঋণ পরিশোধে অক্ষমতা ও সাংসারিক অভাব-অনটনের কারণে তিনি হতাশাগ্রস্ত ছিলেন। গত রাতে বাড়ির গোয়ালের ছাগলের দড়ি খুলে নিয়ে বাড়ির পাশে একটি আম গাছে গলায় ফাঁস দেন।
পরিবারের সদস্যরা রাতভর খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে আজ ভোরে বাড়ির পাশের আমবাগানে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে তালা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
উল্লেখ্য, পঙ্কজ দে তিন সন্তানের জনক ছিলেন। তার মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।