৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

বরিশালে উজিরপুরে আগুনে পুড়েছে গ্রীনলাইনের বাস, যাত্রীরা অক্ষত

মোঃ মাহফুজুর রহমান মাসুম, বরিশাল প্রতিনিধিঃ

বরিশালের উজিরপুর উপজেলায় গ্রীন লাইন পরিবহনের একটি বাসে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সাড়ে ১০ টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের উজিপুরের দক্ষিন বামরাইল এলাকায় এ ঘটনা ঘটে বলে মহাসড়ক থানার ওসি মো. আমিনুর রহমান জানিয়েছেন।
গৌরনদী মহাসড়ক থানার ওসি আমিনুর রহমান বলেন, ঢাকা থেকে যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশ্যে আসে গ্রীনলাইন পরিবহনের একটি এসি বাস। যান্ত্রিক ত্রুটির কারনে বাসে আগুন ধরে যায়। বিষয়টি টের পেয়ে চালক বাস মহাসড়কের পাশে রেখে যাত্রীদের নামিয়ে দেয়। তাই কোন যাত্রীর ক্ষতি হয়নি। তবে বাস ক্ষতিগ্রস্থ হয়েছে বলে ওসি জানান।

গৌরনদী ফায়ার সার্ভির্সের জ্যেষ্ঠ ষ্টেশন অফিসার বিপুল হোসেন বলেন, ঢাকা থেকে ২৩ জন যাত্রী নিয়ে বাসটি বরিশালের উদ্দেশ্যে যাত্রা করে। কিন্তু পথিমধ্যে যান্ত্রিক ত্রুটির কারনে আগুন ধরে যায়। দ্রুত আগুন বাসটিতে ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রনে আনার পূর্বে বাসটি সম্পূর্ন পুড়ে গেছে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা বলেন, বাসে থাকা শুধু এক মহিলা যাত্রী ধোয়ার কারনে একটু অসুস্থ হয়েছিলেন। অন্যরা সুস্থ রয়েছেন।
আগুন নেভানোর পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে ওসি আমিনুর রহমান জানিয়েছেন।

এর আগে ২০২৩ সালের ২৪ আগস্ট দিবাগত রাতে ঢাকা থেকে বরিশালে যাওয়ার সময় গৌরনদীর কটকস্থল নামক এলাকায় গ্রীন লাইন পরিবহনের একটি এসি বাসে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছিল। চলন্ত অবস্থায় গ্রিন লাইন পরিবহনের ওই বাসটির পেছনের অংশে আগুন লাগার পর অল্প সময়ের মধ্যেই তা পুরো বাসে ছড়িয়ে পড়ে। তবে ১৫-১৬ জন যাত্রীসহ চালক, হেলপার ও সুপারভাইজার অক্ষত অবস্থায় আগুন ছড়িয়ে পড়ার আগেই বাস থেকে নেমে যাওয়ায় সে সময়ও কোন হতাহতের ঘটনা ঘটেনি।উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুস সালাম জানান, বাসটির এসির ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হয়, সড়কের যান চলাচল স্বাভাবিক রয়েছে, বাসে থাকা ২০ জন যাত্রী নিরাপদে বাস থেকে বের হতে পেরেছিলেন ##

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top