‘পলিথিনের ব্যবহার পরিহার করি, পাট পণ্যর বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্য নিয়ে জাতীয় পাট দিবস উপলক্ষে নওগাঁয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক ইরফান উদ্দিন আহমেদ, নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদুল ইসলাম, নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি রায়হান আলম, অটোমেটিক রাইস মিলের সাধারন সম্পাদক তৌফিকুল ইসলাম বাবু, নওগাঁর পাট উন্নয়ন কর্মকর্তা আকতারুজ্জামানসহ অন্যান্যরা। এসময় পাট চাষিসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বক্তারা বেশি বেশি পাট চাষের মাধ্যমে পাটের বহুমুী ব্যবহারের আহবান জানান।