৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

সিরাজগঞ্জে ১৫০০পিস ইয়াবাসহ আটক ২

শাকিল আহম্মেদ, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলায় অভিযান চালিয়ে ১৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার (৬ মার্চ) সকালে কামারখন্দ থানার কুটিরচর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

সিরাজগঞ্জের পুলিশ সুপার মো. ফারুক হোসেনের নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. একরামুল হোসাইনের তত্ত্বাবধানে এসআই নাজমুল হকের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল এই মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে কুটিরচর গ্রামের সোবহান নামে এক ব্যক্তির দোকানের সামনে থেকে মো. সেলিম রেজা (৩৫) ও মো. আমিরুল ইসলাম (৩৩) নামের দুই মাদক কারবারিকে আটক করা হয়।

পুলিশ জানায়, আটক ব্যক্তিরা ইয়াবা বিক্রির জন্য অবস্থান করছিল। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ডিবি সদস্যরা তাদের আটক করে। পরে তাদের দেহ তল্লাশি করে মোট ১৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top