৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

রাজবাড়ীতে সার্কিট হাউজের নবনির্মিত গেইট ও পৌর সিটি সেন্টার মার্কেট উদ্বোধন করলেন বিভাগীয় কমিশনার

 মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধিঃ

রাজবাড়ী সার্কিট হাউজের নবনির্মিত গেইট ও পৌর সিটি সেন্টার মার্কেটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ মার্চ) সকালে ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী ফিতা কেটে ও ফলক উন্মোচনের মাধ্যমে এগুলো উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা প্রশাসক মিজ সুলতানা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইমরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ তারিফ-উল-হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এণ্ড অ্যাপস্) শরীফ আল রাজীব, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারিয়া হক, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ তায়েব আলী, প্রকৌশলী এইচ এম আলী খান, পৌর সিটি সেন্টার মার্কেট মালিক সমিতির আহ্বায়ক আবু মুসা বিশ্বাস, সদস্য সচিব এটিএম আকরাম হোসেন বাবলু প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী বলেন, সার্কিট হাউজের গেইট নির্মাণ ও পৌর সিটি সেন্টার মার্কেট শহরের সৌন্দর্য আরও বৃদ্ধি করেছে। রাজবাড়ী সদর হাসপাতাল, জেলার নদী শাসন প্রকল্প ও পৌর শহরের রাস্তা-ঘাটসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে রাজবাড়ী অগ্রাধিকার পাবে। উদ্বোধনের মধ্য দিয়ে রাজবাড়ী শহরের সৌন্দর্য ও নাগরিক সুবিধা আরও উন্নত হবে বলে আশা করছেন স্থানীয়রা।
পরে জেলা প্রশাসকের কার্যালয়ে বৈষম্য বিরোধী আন্দোলনে ৩ জন শহীদ, ১২জন আহতদেরকে প্রত্যেককে ১০ হাজার টাকা করে চেক, মহিলা বিষয়ক অধিদপ্তরের আওতায় নারী দিবস উপলক্ষে ১০জন অসহায় নারীকে ১ হাজার করে টাকা, কিশোর-কিশোরী ক্লাবের শিক্ষার্থীদের জার্সি প্রদান করা হয়। পরে তিনি বালিয়াকান্দি উপজেলা পরিষদ, সহকারী কমিশনার (ভুমি) কার্যালয়, ইসলামপুর ইউনিয়ন পরিষদ, স্বাবলম্বী ইসলামপুর সরকারি প্রথমিক বিদ্যালয়, ইউনিয়ন ভুমি অফিস সহ উপজেলার বিভিন্ন সরকারী দপ্তর পরিদর্শন করেন। শহীদ সাগর চত্বর উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মিজ সুলতানা আক্তার, বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মোস্তাফিজুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন, বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন প্রমুখ। স্বাবলম্বী ইসলামপুর সরকারি প্রথমিক বিদ্যালয় পরিদর্শন কালে বিদ্যালয়ের সব উন্নয়নমূলক দৃশ্যগুলো ঘুরে দেখেন এবং প্রসংশা করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম, ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোহন রায়হানের সাথে কুশল বিনিময় করেন তিনি।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top