৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

পদ্মা সেতু প্রকল্পের প্রায় ১০ কোটি টাকা আত্মসাত, দুদকের মামলায় প্রশাসনের ২৩ জন কর্মকর্তা

রুবেল ফরাজী, মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুর প্রশাসনের ২৩ জন কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক)-এ মামলা দায়ের করা হয়েছে। অভিযোগ উঠেছে, তারা সরকারি বিভিন্ন প্রকল্প ও তহবিল থেকে অনিয়মের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছেন।

দুদকের সূত্র মতে, অভিযুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ছিল। তদন্ত শেষে তাদের বিরুদ্ধে প্রাথমিক প্রমাণ পাওয়ায় এ মামলা দায়ের করা হয়।

মামলার নথি থেকে জানা গেছে, মাদারীপুরে পদ্মা বহুমুখী সেতু প্রকল্পসহ অন্যান্য গুরুত্বপূর্ণ প্রকল্পের ভূমি অধিগ্রহণে সরকারি খাসজমি, অর্পিত সম্পত্তি ও অন্যের মালিকানাধীন সম্পত্তির ভুয়া রেকর্ড তৈরি করে,

এই চক্রটি জালিয়াতির মাধ্যমে ২৩টি চেকে সরকারের ৯ কোটি ৯৭ লাখ ৮৫ হাজার ৫৪ টাকা আত্মসাৎ করে। এই অর্থ আত্মসাৎ চক্রের সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সাবেক ভূমি অধিগ্রহণ কর্মকর্তা প্রমথ রঞ্জন ঘটক ( বর্তমানে তিনি জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল ঢাকার সহকারী পরিচালক), সাবেক সার্ভেয়ার রাসেল আহম্মেদ ও সাবেক সার্ভেয়ার মো. নাসিরউদ্দিনসহ স্থানীয় সুবিধাভোগী ২৩ জনের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে।

দুদকের এক কর্মকর্তা জানান, “আমরা অভিযুক্তদের সম্পদের হিসাব তদন্ত করছি এবং তাদের ব্যাংক লেনদেন পর্যবেক্ষণ করা হচ্ছে। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

দুদকের উপপরিচালক আতিকুর বলেন, আমরা ২০২২ সালে এ ঘটনার বিষয়ে অনুসন্ধানের নির্দেশনা পাই। দীর্ঘদিন অনুসন্ধান শেষে তথ্য-উপাত্তসহ প্রমাণ সংগ্রহের পর বিষয়টি নিয়ে মামলা করার অনুমোদন পাই। বুধবার মামলা হিসাবে রুজু করি। এখন আমরা আসামিদের ধরার চেষ্টা করব। এ বিষয়ে খুব তাড়াতাড়ি অভিযান শুরু হবে।
এ ব্যাপারে আরও তথ্য জানার জন্য অপেক্ষা করতে হবে দুদকের পরবর্তী আনুষ্ঠানিক বিবৃতির।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top