৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

পরশুরামের সাগর বাচতে চায়

এম এ করিম ভুঁইয়া, পরশুরাম প্রতিনিধিঃ

পরশুরামের আবদুল ওয়াদুদ সাগর। ৪ নং বক্সমাহমুদ ইউনিয়নের জমিয়ার গাও গ্রামের মৃত আবদুল হালিম এর ৩য় পুএ। স্টার লাইন ফুড পোডাক্ট লিঃ ফুলগাজী এরিয়া লায়ন এ মার্কেটিং এস আর হিসেবে কাজ করতেন। বিগত ০১/০৬/২০২৪ দুপুর আনুমানিক ১২ ঘটিকায় ফুলগাজী আনন্দ পুর কালির হাটে বাই সাইকেল নিয়ে এক পাশে দাড়িয়ে ছিলেন।

ডিউটি চলাকালীন সময়ে পিছন থেকে একটি ট্রাক তাকে ধাক্কা দিলে ঘটনাস্হলে সে গুরুতর আহত হয়ে রাস্তার পাশে পড়ে যায় স্হানীয় লোকজন তাকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন। বাংলাদেশ স্পাইন এন্ড অর্থোপেডিক হাসপাতালে চিকিৎসাদিন থেকে বর্তমানে তিনি বাড়িতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। চিকিৎসা নিতে গিয়ে অনেক টাকা ব্যয় হচ্ছে। ডাক্তার বলেছেন সুস্থ হতে অনেক সময় লাগবে এবং অনেক টাকা ব্যয় হবে। বর্তমানে তার পরিবারের পক্ষে এত টাকা ব্যয় করা সম্ভব হচ্ছে না। তিনি অভিযোগ করেন স্টার লাইন কর্তৃপক্ষ তার এ দুর্দশায় যোগাযোগ রাখেনি কিংবা কোন রকমে আর্থিক সহযোগিতা করেনি।

তিনি অভিযোগ করেন স্টার লাইন কর্তৃপক্ষে কাজ করতে গিয়ে ডিউটি চলাকালীন সময়ে তিনি গুরুতর আহত হয়েছেন কিন্তু স্টার লাইন কর্তৃপক্ষ তাকে কোন সহযোগিতা করেনি। পরিবারের একমাত্র উপার্জন কারী ব্যক্তি এক্সিডেন্ট করে বাসায় থেকে মানবতার জীবনযাপন করছেন। বর্তমানে তার এক ছেলে তিন মেয়ে রয়েছে। তার স্ত্রী বলেন সন্তানের লেখাপড়াও পরিবারের বরণ পোশন নিয়ে তিনি দুশ্চিন্তায় আছেন। তার স্ত্রী বলেন কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান তাকে সহযোগীতার হাত বাড়িয়ে দিতে চান যোগাযোগ করুন।
০১৮১৫-৪০৭২২৩ বিকাশ পারসোনাল।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top