৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

বগুড়ায় কৃষক হত্যা মামলায় তিন আসামি কে গ্রেপ্তার করেছে র‍্যাব

সজীব হাসান, বগুড়া প্রতিনিধিঃ

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কৃষক হত্যা মামলার তিন আসামিকে বগুড়া থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। হত্যাকান্ডের পর থেকেই তারা পলাতক ছিল।বৃহস্পতিবার র‍্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) সহকারী পুলিশ সুপার মো. মনিরুজ্জামান জানান, গত ২৯ জানুয়ারি জমিজমা সংক্রান্ত বিরোধে খুন হন পাঁচবিবি উপজেলার জয়হার গ্রামের কৃষক সাইদুল ইসলাম (৫৮)। এ ঘটনায় পাঁচবিবি থানায় হত্যা মামলা দায়ের হয়। এজাহার নামীয় আসামিরা পালিয়ে বগুড়ায় আত্নগোপন করে।

বুধবার রাতে র‌্যাব-১২ বগুড়া ও র‌্যাব-১ গাজীপুর ক্যাম্পের সদস্যরা যৌথ অভিযান চালিয়ে হত্যা মামলার তিন আসামিকে গ্রেপ্তার করে। তারা আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে গ্রেপ্তার এড়াতে কৌশলে বিভিন্ন এলাকায় বসবাস করছিল।
গ্রেপ্তারকৃতরা- হত্যা মামলার ২ নম্বর আসামি জয়পুরহাটের পাঁচবিবি জয়হার গ্রামের আয়নাল ইসলাম, ৩ নম্বর আসামি আল-আমিন এবং ৪ নম্বর আসামি জহুরা বেগম। বগুড়ার গাবতলী পেরিরহাট বাজার, শাজাহানপুরের বেতগাড়ী বাইপাস মোর ও গন্ডপারা এলাকা থেকে গ্রেপ্তার তিনজনকে পাঁচবিবি থানায় হস্তান্তর করা হয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top