৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

শেরপুরে অবৈধ ইটভাটার চিমনি গুড়িয়ে দিয়েছে প্রশাসন

সৈয়দ শিহাব উদ্দিন মিজান, শেরপুর প্রতিনিধিঃ

শেরপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ইটভাটার চিমনি গুড়িয়ে দিয়েছে প্রশাসন। মহামান্য হাইকোর্টের ১৩৭০৫/২০২২ নং রিট পিটিশনের আদেশ অনুযায়ী সারা দেশের মতো শেরপুরেও অবৈধ ইটভাটায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। ৬ মার্চ বৃহস্পতিবার দুপুরে শেরপুর শহরের নৌহাটা এলাকায় মেসার্স ইউ আর এম বি ব্রিকসে অভিযান চালিয়ে ইটভাটার চিমনি গুড়িয়ে দেয় প্রশাসন।

উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন এনডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জি এম এ মুনীব।

এসময় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব সরকার, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: নুর কুতুবে আলম সিদ্দিক, পরিদর্শক সুশীল কুমার দাস, শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার জামিল আহমেদ সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

মহামান্য হাইকোর্টের আদেশে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে ভাটাগুলো উচ্ছেদ করা হচ্ছে এবং জনস্বার্থে এধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top