৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

রাজবাড়ীতে মাসব্যাপী নায্যমূল্যের বাজার উদ্বোধনের পরদিনই বন্ধ

রাজবাড়ী প্রতিনিধিঃ

রাজবাড়ীতে পবিত্র রমজান মাস উপলক্ষ্যে মাসব্যাপী নায্যমূল্যের বাজার জাকজমকপূর্ণ ভাবে উদ্বোধন করার পরদিনই বন্ধ হয়ে গেছে।

এতে বৃহস্পতিবার (০৬ মার্চ) সকাল থেকেই বাজারে আসা সাধারণ মানুষ কিছু না পেয়ে খালি হাতে ফিরে যাচ্ছেন। এ ঘটনায় বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
বুধবার (৫ মার্চ) দুপুর ১২টায় উদ্বোধনের কথা থাকলেও দুপুর দেড় টায় রাজবাড়ী শহরের ২নং রেল গেইটে আনুষ্ঠানিক ভাবে নায্যমূল্যের বাজার উদ্বোধন করেন, রাজবাড়ী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট মিজ সুলতানা আক্তার। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইমরুল হাসান, সহকারী কমিশনার নাহিদ আহমেদ সহ জেলা প্রশাসনের কর্মকর্তা, বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা।

বেলুন উড়িয়ে ও ফিতা কেটে উদ্বোধন শেষে রাজবাড়ী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট মিজ সুলতানা আক্তার বলেন, জেলা প্রশাসনের আয়োজনে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের সহযোগিতায় পবিত্র রমজান মাস উপলক্ষে মাস ব্যাপী এ নায্যমূল্যের বাজার উদ্বোধন করা হলো। পুরো মাস এ বাজার চলবে। সরাসরি কৃষকরা এখানে কোন প্রকার খাজনা বা খরচা ছাড়াই পণ্য বিক্রি করতে পারবেন। সাধারণ মানুষ নায্যমুল্যে এখান থেকে সব ধরণের সবজি ক্রয় করতে পারবেন। পাশাপাশি নায্যমূল্যের বাজারে একটি টিসিবির ট্রাকসেল থাকবে। এখান থেকে প্রতিদিন ৮শতাধিক মানুষ সাড়ে ৪শত টাকায় টিসিবির তৈল, ডাল, ছোলা, চিনি সংগ্রহ করতে পারবেন।

পরে রাজবাড়ী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট মিজ সুলতানা আক্তার ও অন্যান্যরা নায্যমুল্যের বাজার ঘুরে দেখেন। এ বাজারে পেঁয়াজ, পাতাকপি, কলা, তরমুজ, কুমড়া, মরিচ, কাচকলা, টমেটো, শশা, লাল শাক, ডাটা শাক সহ বিভিন্ন ধরণের সবজি পাওয়া যাচ্ছে। এ বাজার প্রতিদিন সকাল ৬টা থেকে বিকেল ৪টা পর্যন্ত লাগবে।

বন্ধের বিষয়ে জানতে জেলা প্রশাসকের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি। তবে হোয়ার্টঅ্যাপ গ্রুপে বিষয়টি জানতে চাইলেও কোন সদোত্তর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখাযায়, নায্যমূল্যের বাজারে কোন মালামাল বা কেউই নেই। সেখানে টিসিবির ট্রাকে মালামাল বিক্রি করার কথা থাকলেও তা হচ্ছে না। এলাকার নারী, পুরুষ ব্যাগ হাতে করে ঘুরে বেড়াচ্ছে।
বাজার নিতে আলেয়া বেগম বলেন, টিভি, ফেসবুকে নায্য মূল্যের বাজার দেখে কিনতে আসলাম, এসে দেখি সামিয়ানা টাঙানো ছাড়া কিছু নেই। ঘোষণা দিয়ে এভাবে মানুষের হয়রানী করা ঠিক হয়নি।

সখিনা বেগম বলেন, বাজার পেলাম না, আবার টিসিবির মালামাল পেলাম না। কোথায় বিক্রি হচ্ছে কেউ বলতে পারেন না। এটা আসলে কাদের দেখার দায়িত্ব।

রবিউল রবি তার ফেসবুকে দু’টি ছবি পোস্ট করে লিখেছেন, ১ম ছবি গতকাল ন্যায্য মুল্যের বাজারে সাধারণ মানুষ বাজার করতে গিয়ে রোদের মধ্যে ১ ঘন্টা দাঁড়িয়ে আছে ডিসি সাহেব আসবেন উদ্ভোধন করবেন তারপর বাজার পাবেন। ২য় ছবি আজকে ন্যায্য মূল্যের বাজারে কোন দ্রব্য নেই কেউ নেই। সাধারণ মানুষ এসে ঘুরে যাচ্ছেন।
কি বুঝলেন? কি বলবেন? গতকাল মিডিয়া ন্যায্যমূল্য নিয়ে মেলা গুণ কৃর্তন করেছে। আজকে কি করবে?  এভাবেই অনেকেই নৈতিবাচক মন্তব্য করছেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top