মনির হোসেন, সখিপুর প্রতিনিধিঃ
আজ বৃহস্পতিবার ৬ মার্চ, দুপুরের দিকে সখিপুর মা ও শিশু কেয়ারের সামনে থেকে এক নারীর ব্যক্তিগত পার্টস ছিনতাইয়ের ঘটনা ঘটে।ঐ নারী অটোভ্যানে থাকা অবস্হায় ছিনতাইকারী পিছন হতে মোটরসাইকেল হতে হঠাৎ টান দিয়ে পার্টসটি নিয়ে যায়,এসময় অটোভ্যানে থাকা নারী ভ্যান হতে পরে গিয়ে মাথা ফেটে যায় এবং প্রচুর পরিমাণ রক্তক্ষরণ হয়,মা ও শিশু কেয়ার হসপিটালে প্রাথমিক চিকিৎসা প্রদান করে সেই নারী কে উন্নত চিকিৎসার জন্য এ্যাম্বুলেন্স যোগে ঢাকায় প্রেরণ করা হয়।
অপরদিকে মা ও শিশু কেয়ার হসপিটালের সি.সি ক্যামেরার ফুটেজর সহায়তা নিয়ে সখিপুর থানা পুলিশের তৎপরতায় এবং চৌকস পুলিশ অফিসারদের কল্যানে এক ঘন্টার মধ্যে দুই ছিনতাইকারী কে গ্রেফতার করে সখিপুর থানা পুলিশ।ছিনতাই হওয়ার খবর শুনে সখিপুরের সাধারণ মানুষের মাঝে যেমন আতংক বিরাজ করছিল তেমনই ছিনতাইকারী গ্রেফতারের খবরে সাধারণ মানুষের মাঝে স্বস্তি বিরাজ করছে।পুলিশের এমন তৎপরতা বিরাজমান থাকলে সখিপুর থানায় কোন অপরাধী অপরাধ করতে সাহস পাবে না বলে মনে করেন সখিপুরের সর্বস্তরের জনগণ।