৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

ঝালকাঠিতে ইট ভাটায় অভিযানে জরিমানা, ইট ও ড্রাম চিমনি ধ্বংস

মোঃ মাহিন খান, ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির নলছিটি উপজেলা প্রশাসন ও ঝালকাঠি পরিবেশ অধিদপ্তর ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে একটি ইট ভাটায় ২ লাখ টাকা জরিমানা, আরেকটি ইট ভাটার কাচা ইট ও ড্রাম চিমনি ধ্বংস করেছে।

বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে উপজেলার দপদপিয়া ইউনিয়নের হারুন হাওলাদারের মালিকানাধীন মেসার্স হাওলাদার ব্রিকস এবং পৌরসভা এলাকার গৌড়িপাশা গ্রামের মেসার্স এস আর ব্রিকস নামের দুটি ইট ভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নলছিটি উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: নজরুল ইসলাম।এসময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর ঝালকাঠির সহকারী পরিচালক আনজুমান নেছা, পরিদর্শক মো:আমিনুল হক, নলছিটি থানা পুলিশের ও ফায়ার সার্ভিসের টিম।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ (সংশোধিত ২০১৯) এর আওয়তায় ধারা ৫ (১) অমান্য করায় হাওলাদার ব্রিকসকে বিধি অনুযায়ী দুই লক্ষ টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত। অপরদিকে অভিযানের খবর পেয়ে এস আর ব্রিকসের সবাই পালিয়ে যাওয়ায় কাউকে না পাওয়া ড্রাম চিমনি ভেঙে পানি দিয়ে আগুন নিভিয়ে দেয়া হয়। কাচা ইট পানি দিয়ে নষ্ট করে ভাটাটি বন্ধ করে দেয়া হয়।

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: নজরুল ইসলাম বলেন, লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় একটি ইট ভাটায় অর্থদণ্ড এবং অপরএকটি ইট ভাটার লোকজন না পাওয়ায় ড্রাম চিমনি ভেঙে পানি দিয়ে আগুন নিভিয়ে দেয়া হয়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top