৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

জনগণের কষ্ট লাঘবে আমরা প্রতিজ্ঞাবদ্ধ, মূল্যস্ফীতি কমে আসা তারই প্রতিফলন: আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া

মোঃ সাজেল রানা, অন-লাইন প্রতিনিধিঃ

ঢাকা, ০৭মার্চ ২০২৫ (শুক্রবার ): অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া বলেছেন, “জনগণের কষ্ট লাঘবে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। মূল্যস্ফীতি কমে আসা তারই প্রতিফলন। দেশের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে কাজ অব্যাহত থাকবে।”

গতকাল (০৬ মার্চ ২০২৫) এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, “আমরা সবসময় জনগণের পাশে আছি এবং তাদের জীবনমান উন্নয়নে আমাদের চেষ্টা অব্যাহত থাকবে। বর্তমান সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে মূল্যস্ফীতি কমাতে সক্ষম হয়েছে, যা জনগণের জন্য অনেক বড় সুখবর।”

তিনি এ সময় দেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কথা উল্লেখ করে বলেন, “অন্তর্বর্তীকালীন সরকার জনগণের কল্যাণে কাজ করছে এবং কষ্টের মধ্যে থাকা মানুষের জন্য সব ধরনের সহায়তা নিশ্চিত করবে।”

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top