৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

বান্দরবানের লামায় ইটভাটায় জরিমানা ৭ লাখ ১০ হাজার টাকা

লামা উপজেলার ফাইতং ইউনিয়নে ইটভাটার কাঁচা ইট পানির সাহায্যে নস্ট করে দিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা।

উচ্চ আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে বান্দরবান জেলার লামা উপজেলায় ইটভাটা পরিচালনার দায়ে এক ইটভাটা মালিককে ৭ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার ফাইতং ইউনিয়নের এফএসি ইটভাটা মালিক ফুরিদুল আলমকে এ জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন এ জরিমানার আদেশ দেন। এ সময় ১৮শ ঘনফুট জ্বালানি কাঠও জব্দ করা হয়। বৃক্ষ নিধন করে জ্বালানি কাঠ যোগানের অপরাধে ওই ভাটা মালিককে জরিমানা করা হয় আরও ১০ হাজার টাকা। এ জরিমানার আদেশ দেশ সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুপায়ন দেব। পরিবেশ অধিদপ্তর, বন বিভাগ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সহ পুলিশ সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।

সূত্র জানায়, কোন রকম অনুমতি না নিয়ে উপজেলার ফাইতং ইউনিয়নের বিভিন্ন স্থাানে বেশ কয়েকটি ইটভাটা গড়ে তোলা হয়। এসব ইটভাটার মালিকরাা ইট তৈরির জন্য ভাটা সংলগ্ন পাহাড় ও গাছ কেটে সাবাড় করে ফেলছে, এমন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিনের নেতৃত্বে চলে অভিযান। এ সময় পাহাড় কাটা ও বৃক্ষ নিধন করে ইটভাটায় ব্যবহারের অপরাধে ভাটা মালিককে পৃথক জরিমানাসহ জ্বালানি কাঠ জব্দ করা হয়। একই সময় ভাটায় তৈরীকৃত কাঁচা ইট ও চুল্লির আগুন পানির সাহায্যে নিভিয়ে কার্যক্রম বন্ধ করে দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন।

ইটভাটায় অভিযানের সত্যতা নিশ্চিত করে লামা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন বলেন, পাহাড় ও বৃক্ষ নিধনের দায়ে এফএসি ইটভাটা মালিককে ইটভাটা প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত২০১৯) এবং পরিবেশ আইনে পৃথক জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে যারাই পরিবেশের ক্ষতি করে অবৈধভাবে ইটভাটা স্থাপন করবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top