মোহাম্মদ সাইফুল ইসলাম, সিরাজদিখান প্রতিনিধিঃ
বিশ্বের সমগ্র মুসলিম ধর্মালম্বিদের কাছে রমজান মাস একটি তাৎপর্যপূর্ণ মাস। মহান আল্লাহর বিশেষ নেকট্য লাভের উদ্দেশ্যে মুসলিম সম্প্রদায়ের ধনী গরিব সকলেই রোজা রাখার পাশাপাশি পুরো রমজান মাস ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে কাটি দেন। বিশ্বের অন্যান্য দেশে রমজানে রোজাদারদের জন্য নিত্য প্রয়োজনীয় পন্যের কম হলেও বাংলাদেশের ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণ নিত্য প্রয়োজনীয় পন্যের দাম অন্যান্য মাসের তুলনায় উচ্চ মুল্যে বিক্রি করেন অসাধু ব্যবসায়ীরা। রমজান মাসে খাদ্য সামগ্রী তথা ইফতার সামগ্রী ধনীদের ক্রয় সীমানার মধ্যে থাকলেও হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষদের ইফতার সামগ্রী অনেকটাই ক্রয় সীমানার বাইরে। প্রতি বছরের ন্যায় এবারও মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার রশুনিয়া ইউনিয়নের সেইসব হতদরিদ্র ও সুবিধা বঞ্চিত মানুষের মাঝে রশুনিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি বিশিষ্ট শিল্পপতি খিজির চৌধুরীর পক্ষ থেকে ইফতার সামগ্রী ও খাদ্য সামগ্রী উপহার হিসেবে বিতরণ করা হয়েছে। শুক্রবার সকাল ১০ টার দিকে উপজেলার রশুনিয়া ইউনিয়নের তাজপুর গ্রামস্থ বিশিষ্ট শিল্পপতি খিজির চৌধুরীর নিজ বাড়ীর আঙিনা থেকে ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের ৮ শতাধিক সুবিধা বঞ্চিত ও হতদরিদ্র মানুষের মাঝে পোলাউয়ের চাল,লাচ্ছা সেমাই, চিনি,বুট, চিড়া,মুড়ি, পেঁয়াজ,রশুন, আদা ও সয়াবিন তৈল প্যাকেটে বিতরণ করেন বিশিষ্ট শিল্পপতি খিজির চৌধুরী ও তার তার পরিবারের সদস্যসহ সেচ্ছাসেবকরা।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এম হায়দার আলী, সিনিয়ন সহ-সভাপতি মোঃ মোতাহার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ও রশুনীয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান হাওলাদার, মুন্সিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সিদ্দিক মোল্লা, উপজেলা যুবদলের সদস্য সচিব শাহাদাত শিকদারসহ আরো অনেকে।
রশুনিয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক খিজির চৌধুরী বলেন,বিগত ২০ বছর যাবত সাধ্য অনুযায়ী ইউনিয়নের ৯টি ওয়ার্ডের সুবিধাবঞ্চিত ও গরীব অসহায় মানুষের মাঝে রমজান ও ঈদে খাদ্য ও ইফতার সামগ্রী উপহার হিসেবে বিতরণ করে আসছি। ভবিষ্যতেও যেন আল্লাহ পাক আমাকে তাদের পাশে থাকার তৌফিক দান করেন এ বলে তিনি সমাজের হতদরিদ্র মানুষের পাশে দাড়ানোর জন্য ধনীদের প্রতি আহবান জানান।