মোহাম্মদ নয়ন তজুমদ্দিন, ভোলা প্রতিনিধিঃ
ভোলার বোরহানউদ্দিন উপজেলার উদয়পুর রাস্তার মাথায় ও মনিরাম বাজারে দ্রব্যমূল্য স্বাভাবিক এবং খাদ্যদ্রব্যের বিশুদ্ধ মান বজায় রাখার নিমিত্ত জনসচেতনতামূলক অভিযান পরিচালনা করেছেন উপজেলা প্রশাসন।
শুক্রবার (০৭মার্চ) ভোলার বোরহানউদ্দিন উপজেলার উদয়পুর রাস্তার মাথায় ও মনিরাম বাজারে জনসচেতনতামূলক এ অভিযান পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান উজ্জামান।
এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর অধীনে মোবাইল কোর্টের মাধ্যমে আইন ভঙ্গকারী ৩ জনকে ০৩ (তিন)টি মামলায় ৯,০০০/- টাকা জরিমানা করা হয়।
ইউএনও বলেন, জনস্বার্থে বোরহানউদ্দিন উপজেলা প্রশাসন কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।