৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

ঝালকাঠি নলছিটিতে যুবককে কুপিয়ে টাকা ছিনতাই ও মোটরবাইক ভাঙচুর

মোঃ নাঈম মল্লিক, ঝালকাঠি প্রতিনিধিঃ 

নলছিটি উপজেলার রানাপাশা ইউনিয়নের মো রাসেল বিশ্বাসকে এলোপাতারি কুপিয়ে জখম করে ৬২৫০০ টাকা নিয়ে যায় এলাকার কিছু চিহ্নিত সন্ত্রাসী। স্থানীয় সূত্রে জানা যায় গত ৫/০৩/২০২৫রোজ বুধবার আনুমানিক ৫:১০মিনিটের সময় জরুরী কাজে নিয়ে বরিশালের উদ্দেশ্যে রওনা হয় মোঃ রাসেল বিশ্বাস।

এ সময় ওত পেতে থাকা এলাকার চিহ্নিত সন্ত্রাসী মাদকসেবী জুলহাস মাঝি (২৪)পিতা: জলিল মাঝি, সজীব মাঝি (২২)নেছাহার মাঝি, জলিল মাঝি (৫৫)পিতা: সফিউদ্দিন মাঝি,সৌখিন মাঝি(২২) পিতা জলিল মাঝি, ফারুক মাঝি (৫৫)পিতা: শফিউদ্দিন মাঝি ছাদের উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের সামনে ওত পেতে থাকে।

এক পর্যায়ে তারা বাইকের গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতারি কুপিয়ে এবং জিআই পাইপ দিয়ে আহত করে তার সাথে থাকা ৬২৫০০ টাকা ছিনিয়ে নেয়এবং বাইকটি ভাঙচুর করে। খবর পেয়ে এলাকার লোকজন ছুটে আসলে তাদের সামনে থেকে ধারালো অস্ত্র দেখিয়ে তারা পালিয়ে যেতে সক্ষম হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল নিয়ে যেতে বলেন।তখন তার স্বজনরা নলছিটি থানা পুলিশকে অভিহিত করে শেরে বাংলা মেডিকেলে নিয়ে যান।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top