মোঃ রহিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
নবাবগঞ্জ সরকারি কলেজের ভিতর থেকে ৫ টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকালে ৪ টার দিকে কলেজের শহীদ মিনারের পিছন থেকে পরিত্যক্ত অবস্থায় ৫টি ককটেল উদ্ধার করে। তবে এ ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি।
স্থানীয় সূত্রে জানা যায় কে বা কারা শপিং ব্যাগের মধ্যে ৫ টি ককটেল রেখে চলে যায়। স্থানীয় লোকজন ককটেলগুলি দেখে পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনা স্থলে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে ককটেল গুলি নিষ্ক্রিয় করে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান জানান, নবাবগঞ্জ সরকারি কলেজের শহীদ মিনারের পেছনে একটি শপিং ব্যাগে ককটেল সাদৃশ্য বস্তু পড়ে থাকার খবর পেয়ে সেখানে অভিযান চালায় পুলিশ।
পরে পুলিশ ঘটনাস্থল গিয়ে পরিত্যক্ত অবস্থায় ৫টি ককটেল উদ্ধার করে। এই ঘটনায় কাউকে আটক করা হয়নি। ওসি আরও জানান, ঘটনার তদন্ত চলছে কে বা কারা ককটেলগুলো রেখেছিল তার অনুসন্ধান ইতোমধ্যে শুরু হয়েছে।