৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ১১নং বাঘবেড় ইউপি চেয়ারম্যান আব্দুস সবুরকে গ্রেফতার করেছে ময়মনসিংহ কোতোয়ালি থানা পুলিশ

মোঃ শেখ সাদী, শেরপুর প্রতিনিধিঃ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ১১নং বাঘবেড় ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সবুরকে গ্রেফতার করেছে ময়মনসিংহ কোতোয়ালি থানা পুলিশ।

শুক্রবার (৭ মার্চ) দুপুর একটার দিকে শহরের জিলা স্কুল এলাকাস্থ নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। কোতোয়ালী থানার ওসি শফিকুল ইসলাম খান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহের কোতোয়ালি থানা পুলিশ শহরের জিলা স্কুল এলাকায় আব্দুস সবুরের বাসায় অভিযান চালায়। এসময় ওই বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। ময়মনসিংহের কোতোয়ালি থানায় দায়েরকৃত বিষ্ফোরক আইনের মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

আব্দুস সবুর নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ছাড়াও তিনবারের বাঘবেড় ইউপি চেয়ারম্যান। এর আগে তিনি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। তারও আগে তিনি আরও একবার বাঘবেড় ইউপি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন। ছাত্র জীবনে ছাত্রলীগের রাজনীতি ছাড়াও নাজমুল স্মৃতি কলেজ ছাত্র সংসদের ভিপি নির্বাচিত হন। সম্প্রতি তার বিরুদ্ধে ইউনিয়ন পরিষদের অধিকাংশ সদস্য নানা অভিযোগ এনে সংবাদ সম্মেলন ও মানব বন্ধন করেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top