৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

ধোবাউড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বালুবাহী ট্রাক চালকে ৭০ হাজার টাকা জরিমানা ও লড়ি জব্দ

সৈকত সরকার সৌরভ, ময়মনসিংহ প্রতিনিধিঃ

ময়মনসিংহের ধোবাউড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ বালু বোঝাই ৭টি ট্রাক, ৬টি লড়ি ও ১টি ফেলুটার জব্দ করে জরিমানা করা হয়েছে। শুক্রবার রাতে ধোবাউড়ার হাসপাতাল মোড় হতে শিবানন্দখিলা ও ঘোষগাঁও এলাকার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব জব্দ করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিশাত শারমিন ও সহকারী কমিশনার ভূমি সালাহউদ্দিন বিশ্বাস।

ট্রাকগুলোকে উপজেলা পরিষদের সামনে নিয়ে ১০ হাজার টাকা করে ৭০ হাজার টাকা জরিমানা করে আনুমানিক ৪ লাখ ২২ হাজার টাকার বালু জব্দ করা হয়েছে এবং লড়িগুলো জব্দ রাখা রয়েছে। অভিযান পরিচালনায় সহযোগিতা করেছে ধোবাউড়া থানা পুলিশ।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top