৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

বগুড়ায় জাল টাকা সহ একাধিক মামলার আসামী গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি:

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা থেকে জাল টাকাসহ মো. রাসেল মন্ডল (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে দুপচাঁচিয়া থানার পশ্চিম আলোহালীপাড়া থেকে পুলিশের গোয়েন্দা শাখার সদস্যরা তাকে গ্রেপ্তার করেন। পুলিশ জানিয়েছে রাসেলের কাছে ৫০০ টাকার ৪৮৮টি নোট মোট দুই লাখ ৪৪ হাজার টাকার জাল নোট পাওয়া গেছে। গ্রেফতারকৃত রাসেল উপজেলার বনতেতুলিয়া এলাকার মৃত আশরাফ আলী ও মোছা. রাশিদা বিবির ছেলে। পুলিশ আরও জানান রাসেলের বিরুদ্ধে ১৪টি মামলা রয়েছে।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার বলেন ঈদকে কেন্দ্র করে জাল নোটগুলো ঢাকার ওদিক থেকে বগুড়ায় আনা হয়েছে। আমরা বিষয়টি তদন্ত করছি। তার সঙ্গে আর কারা যুক্ত আছে সেই বিষয়ে আমরা কাজ করছি।পুলিশের এই কর্মকর্তা আরো জানান আটক ব্যক্তির নামে মাদক এবং বিশেষ ক্ষমতা আইনের ১৩টির বেশি মামলা আছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top